সারাদেশ

নড়াইলে যৌথ বাহিনীর অভিযান, ১৫টি মোটরসাইকেল জব্দ

যৌথ বাহিনীর কম্বাইন্ড অপারেশনের অংশ হিসেবে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে রেজিস্ট্রেশনবিহীন ১৫টি মোটরসাইকেল জব্দ ও একটি মামলা দেওয়া হয়।

এ সময় সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply