সারাদেশ

সাজেকে ভয়াবহ আগুন

রাঙ্গামাটির সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কটেজ-রেস্টুরেন্ট পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রুইলুই পাড়ায় অবস্থিত মনটানা রেস্টুরেন্টসহ আশপাশে আগুন ছড়িয়ে পড়েছে।

তবে আগুনের সূত্রপাত সস্পর্কে এখনও কিছু জানা যায়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

Leave a Reply