চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান মাহমুদ দিনব্যাপী গণসংযোগ, মতবিনিময় ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।
দিনের শুরুতে ভাঙ্গামোড় ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন তিনি।
জুমার নামাজে রসুলপুর দেবেত্তর জামে মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন মাহমুদুল হাসান মাহমুদ।
পরে বিকেলে ভিতরবন্দ ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি। খেলোয়াড়, আয়োজক ও দর্শকদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি অংশগ্রহণকারী দলগুলোকে শুভেচ্ছা জানান এবং বিজয়ী দলকে অভিনন্দন জানান।
দিনব্যাপী এসব কর্মসূচিতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাদের কথা শোনা এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পায়। নির্বাচন সামনে রেখে মাহমুদুল হাসান মাহমুদ তার গণসংযোগ অব্যাহত রেখেছেন।






