দিনাজপুরের পার্বতীপুর ও চিরিরবন্দর উপজেলার আমবাড়ি ফাযিল মাদ্রাসা এলাকায় দুর্ধর্ষ ডাকাতি, পুরো এলাকা আতঙ্কে।
গত (১২-৮-২৬) রাতে ৩টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
হোটেল মিজানুরের বাড়িতে কেউ না থাকায় তার স্ত্রী মোছাঃ হাফিজা বেগমকে (৪৫) এর দা নিয়ে আক্রমণ এবং বাম হাতে কোপ দিয়েছে ডাকাত।
তার একটু দূরে আব্দুর রশীদের বাড়িতে সবাই ঘুমন্ত ছিলো। ওনার স্ত্রী কোনো ভাবে টের পেলে চিৎকার করতেই তার স্ত্রী মোছাঃ রেবেকা বেগম (৫০) এর গলায় ধারালো ছুঁড়ি ঠেকিয়ে ১০ হাজার ৪ শত টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
আলহাজ্ব আব্দুস সাত্তার এর বাড়িতে সবাই ঘুমন্ত থাকায় বুঝতে পারেনি। ফজরের আজানের সময় উঠে দেখে যে ছুকেছের ঢয়ার ভেঙে স্বর্ণাঙ্কার নিয়ে গেছে।
কানের হাতের নাকের সব নিয়ে গেছে। কমলা আপেল চানাচুর ইত্যাদি সহ বিভিন্ন খাবার খেয়ে দেয়ে পালিয়েছে।
এই ঘটনায় এলাকার মানুষজনদের মাঝে চরম আতঙ্ক বিরাজ বলে সরেজমিনে জানা গেছে।
স্থানীয়রা সরকারের কাছে অনুরোধ করে বলেন পুরো আমবাড়ি এলাকায় পুলিশের টহল বাড়িয়ে দিতে।
না হলে এলাকায় থাকা দুষ্কর হয়ে পড়ছে। আমরা নিরাপত্তা চাই।
আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ না থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমবাড়ি পুলিশ ফাঁড়ির এএসআই মাসুদ ও এসআই আসাদ।






