সংরক্ষিত নারী আসন-২৮ (গাইবান্ধা-১, ২, ৩ ও ৫) এর সংসদ সদস্য মমতাজ আলো দিনব্যাপী গাইবান্ধার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। স্বাস্থ্যসেবার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে আয়োজিত এসব কর্মসূচিতে তিনি স্থানীয় নেতাকর্মী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
দিনের বিভিন্ন আয়োজনে তাঁর সঙ্গে ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
কর্মসূচির শুরুতে একটি হাসপাতাল পরিদর্শন করেন মমতাজ আলো। সেখানে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। রোগীদের জন্য সেবার মান আরও উন্নত করা এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে গাইবান্ধায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়েও ইতিবাচক মত প্রকাশ করা হয়।
পরিদর্শনের অংশ হিসেবে হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বাড়াতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
এরপর সাঘাটা উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন মমতাজ আলো। সভায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
পরে ফুলছড়ি উপজেলায় বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে পৃথক মতবিনিময় করেন তিনি। এ সময় এলাকার উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, স্থানীয় সমস্যা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচিতে বক্তারা গাইবান্ধার মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে তাদের সমস্যা চিহ্নিত ও সমাধানে ধারাবাহিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Home » গাইবান্ধায় হাসপাতাল পরিদর্শন, বৃক্ষরোপণ ও সাংগঠনিক সভায় ব্যস্ত সময় কাটালেন এমপি মমতাজ আলো
গাইবান্ধায় হাসপাতাল পরিদর্শন, বৃক্ষরোপণ ও সাংগঠনিক সভায় ব্যস্ত সময় কাটালেন এমপি মমতাজ আলো
the authorগাইবান্ধা প্রতিনিধি:
All posts byগাইবান্ধা প্রতিনিধি:
এ সম্পর্কিত আরও পড়ুন
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
September 17, 2026
গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় স্বামী কারাগারে
September 17, 2026
ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই রায়হানের
September 17, 2026
মিয়ানমারে পাচারের সময় ৪০০ বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক
September 16, 2026






