নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর হাতে আটক বিএনপির ৩ নেতাকর্মীকে মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লালপুর থানা ঘেরাও কর্মসূচি শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে লালপুর ত্রিমোহনীতে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। এর ফলে লালপুর-গোপালপুর, লালপুর-বাঘা এবং লালপুর-ঈশ্বরদী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আটককৃতরা হলেন- লালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খোকন (৫০) তার ছেলে অনিক (২৪ এবং ফিরোজ (৩২)।
আটকদের পরিবার ও বিক্ষোভকারীদের অভিযোগ, গতকাল রাত সাড়ে ১২টার দিকে লালপুর সেনা ক্যাম্পের সদস্যরা খোকনের বাড়ি ঘিরে ফেলে। এরপর ঘরে ঢুকে তাদের ব্যাপক মারধর করে এবং তুলে নিয়ে যায়। আটক নেতাকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও তারা জানান। খোকনের স্ত্রী রত্না বেগম বলেন, ‘আমার স্বামী ও দুই সন্তানকে নির্যাতন করে নিয়ে গেছে, আমরা তাদের মুক্তি চাই।’






