সারাদেশ

মেলায় মোটরসাইকেল ও গাড়ি চালিয়ে দৃষ্টি কাড়ছেন নওশাদরা!

বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা মানেই আনন্দ ও উচ্ছ্বাস। এ মেলায় মাছ, মিষ্টি ছাড়াও বাহারি ডিজাইনের কসমেটিকস, খাবারের পাশাপাশি মেলায় দৃষ্টি কাড়ছে মন মাতানো হোন্ডা এবং কার খেলা।

খেলাকে ঘিরে চারদিক কাঠ দিয়ে ঘিরে মাটির ওপর বানানো হয়েছে কূপ। নাম দেওয়া হয়েছে দ্য মিম মোটরসাইকেল ও প্রাইভেটকার খেলা।

নীলফামারী জেলার সৈয়দপুর এলাকার মো. নওশাদ (৫৩), বগুড়া শেরপুর উপজেলার আলমগীর হোসেন (৩৫), জয়পুরহাট জেলার নুরুল ইসলাম (৩৪) এ খেলায় অংশগ্রহণ করে তাদের দলটি দর্শকদের মন মাতাচ্ছেন। ১০ মিনিটের এ খেলা দেখতে ৩০ টাকায় টিকিট কাটতে হয় দর্শনার্থীদের।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বগুড়ার গাবতলীতে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলার মাঠে কৃত্রিমভাবে তৈরি কূপের মাঝখানে তিনটি রঙ চটা পুরোনো মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারের খেলা চোখে পড়ে।

Leave a Reply