শোকবার্তা
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হানিফ এন্টারপ্রাইজের কর্ণধার কফিল উদ্দিনের ইন্তেকালে দৈনিক আমাদের সমাচার অনলাইন মাল্টিমিডিয়া পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
দেশের পরিবহন খাতের এই বিশিষ্ট উদ্যোক্তার মৃত্যুতে জাতি একজন কর্মনিষ্ঠ, দূরদর্শী ও সফল ব্যক্তিত্বকে হারালো। তাঁর কর্ম, অবদান ও সাফল্য দীর্ঘদিন মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।
দৈনিক আমাদের সমাচার অনলাইন মাল্টিমিডিয়া পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন।
আমিন।
— দৈনিক আমাদের সমাচার অনলাইন মাল্টিমিডিয়া পরিবার
সম্পাদক ও প্রকাশক: শিউলি আক্তার






