সারাদেশ

শ্রমিক ঐক্যের ডাক: জিয়ার আদর্শে নতুন নেতৃত্ব গড়ার আহ্বান

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর শ্রমিকবান্ধব দর্শনকে সামনে রেখে শ্রমিকদের অধিকার ও ঐক্যের গুরুত্ব আবারও আলোচনায় উঠে এসেছে। প্রচারণায় বলা হয়—তিনি নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন, যা শ্রমজীবী মানুষের প্রতি তার গভীর সংহতির প্রতীক।
শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বর্তমান শ্রম আইন অনুযায়ী জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে অবসরপ্রাপ্তদের প্রভাবমুক্ত রাখার দাবি জোরালোভাবে তুলে ধরা হয়।
প্রচারপত্রে নতুন, দক্ষ ও কার্যকর নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে ট্রেড ইউনিয়নের সুষ্ঠু, স্বচ্ছ ও গতিশীল কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এ কর্মসূচিতে ঢাকা, কুমিল্লা, কিশোরগঞ্জ, আরিচা, ভাঙ্গা, বেরা ও পাবনাসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন।
উপস্থিত ছিলেন নুরুল ইসলাম সরকার, সৈয়দ আব্দুল হাই, কাজী আমজাদ হোসেন, খলিলুর রহমান, শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান লিমন।

Leave a Reply