সারাদেশ

রাণীশংকৈলে শিশু হত্যার অভিযোগে যুবক আটক

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ভরনিয়া আনসারডাঙ্গী গ্রামে চার বছর বয়সী এক শিশুকন্যার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির পিতা শফিকুল ইসলামের চার বছর বয়সী কন্যাকে প্রতিবেশী শফিকের ছেলে মুরসালিনের বিরুদ্ধে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নেমে আসে শোকের ছায়া।
পরে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত মুরসালিনকে আটক করে থানায় হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

এদিকে আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা বলেছেন, এমন গুরুতর অপরাধের ক্ষেত্রে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা জরুরি। তাদের মতে, যথাযথ প্রমাণ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে দোষীর বিচার সম্পন্ন হলে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply