সারাদেশ

শ্রমিকদের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

লালমনিরহাটে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই সাংবাদিক, এক পুলিশ সদস্যসহ শ্রমিকদের দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৮ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর থানার উপ-পরিদর্শক রাশেদ হোসেন, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না ও আজকের দর্পণের জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম রতনসহ বাবুল গ্রুপের বাবুল মিয়া উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হয়। আহত শ্রমিকদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

জানাগেছে, লালমনিরহাট জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পুরনো রেজিস্ট্রেশন নাম্বার (২৪৯৩) বহাল রাখার দাবিতে শ্রমিক নেতা বাবলুর নেতৃত্বে একটি পক্ষ মিছিল নিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে দিকে আসতে থাকে। এসময় টার্মিনালে অপর পক্ষ একই সংগঠনের নতুন রেজিষ্ট্রেশন পাওয়ার প্রক্রিয়া নিয়ে একটি সমাবেশ করছিলো। শ্রমিকনেতা বাবলুর নেতৃত্ব দেয়া মিছিলটি লালমনিরহাটের কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌছালে উভয় পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। প্রথমে ইঠ-পাটকেল ও পরে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য, দুই সংবাদকর্মীসহ শ্রমিকদের দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, শ্রমিকদের দুই গ্রুপের ভিন্ন দুটি কর্মসূচি থেকে উত্তেজনা শুরু হয়। পুলিশ মাঝামাঝি অবস্থান নিয়ে পরিস্থিতি নিবৃত করতে চেষ্টা করলেও ইটপাটকেলের আঘাতে পুলিশ, সাংবাদিকসহ উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হন।

নিউজ ডেস্ক:

Leave a Reply