সারাদেশ

অবৈধভাবে মজুত করা ২৫ হাজার লিটার ডিজেল জব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অসাধু তেল সিন্ডিকেটের আস্তানায় অভিযান চালিয়ে মজুদকৃত ৩টি লরি ট্যাংকে ২৫ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম নেতৃত্বে মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলামসহ পুলিশ সদস্য ও ডিজিএফআই মিলে সলিমপুর ইউনিয়নস্হ সলিমপুর সিডিএ আবাসিক গেইট সংলগ্ন এলাকায় একটি সিন্ডিকেট তেলের ডিপোতে অভিযান চালায়।

এসময় প্রায় ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার করে। তবে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই প্রভাবশালী সিন্ডিকেট চক্রটি উক্ত ডিপোকে কেন্দ্র করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও সরবরাহ করে আস ছিল।বিভিন্ন শিল্প কারখানা ও পরিবহন খাতে চড়া দামে এসব তেল সরবরাহ করা হতো । যা সরকারের রাজস্ব ফাঁকির পাশাপাশি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিও তৈরি করেছিল।

স্থানীয়রা জানান, দিনের বেলায় ডিপোটির কার্যক্রম সীমিত থাকলেও রাতের আঁধারে তেল আনা-নেওয়া বেশি হতো। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও এতদিন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নিলে এ ধরনের সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

এদিকে মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম জানান, অবৈধ মজুদ ও ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে খুব দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার হবে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.ফখরুল ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে কেউ যাতে তেলের সংকট তৈরী করতে না পারে এজন্যই আগামীতে আরও কঠোর অভিযান চলবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply