সারাদেশ

গোপালগঞ্জে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জে বাস ও ইট বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বেশকয়েকজন আহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল্লাহ গাজী (১৬)। তিনি চন্দ্রদিঘলিয়া গ্রামের বুলবুল গাজীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি বাসের সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬ জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ গাজীকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply