সারাদেশ

ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ই চিরস্থায়ী আড়াইহাজারে নজরুল ইসলাম

 মানবিক রাজনীতির অনন্য দৃষ্টান্ত

নজরুল ইসলাম আজাদ একটি নাম, যা এখন আড়াইহাজার এর অলিতে-গলিতে উচ্চারিত হচ্ছে আস্থার প্রতীক হিসেবে, কতটা ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক হলে একজন নেতাকে এতটা নিজের করে নিতে পারে জনগণ তার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন
নজরুল ইসলাম আজাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে যেখানে অনেক জনো প্রতিনিধি নিরব
সেখানে নজরুল ইসলাম আজাদ ছুটে বেড়াচ্ছেন আড়াইহাজারের প্রতিটি ওয়ার্ডে সর্বস্তরের মানুষের
কাছে ,
যেন রাজনীতিতে ফিরিয়ে আনছেন জনসেবার মূল ধারায়,
নারায়ণগঞ্জ- ২ আসনের জনগণের কাছে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইকারীর কোনো স্থান থাকবে না। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় তার টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সামাজিক সচেতনতা বাড়াতে নিয়মিত সভা-সমাবেশ ও প্রচারণা চালানো হচ্ছে
শুধু কঠোর অবস্থান নয়, মানবিক দৃষ্টিভঙ্গি ও তাকে আলাদা করে জনগণের হৃদয়ে জায়গা করে দিয়েছে অবৈধ পেশায় জড়িতদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়েছেন যদি কেউ অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়, তবে তাকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে কেউ বিদেশে গিয়ে নতুন জীবন শুরু করতে চাইলে, সৎভাবে জীবন গড়ার উদ্যোগে ব্যক্তিগত সহায়তার কথাও জানিয়েছেন তিনি। অপরদিকে শাস্তি নয়, সংশোধনের পথে এগিয়ে নেওয়াই তার লক্ষ্য।
দলের দুর্দিনে তার ত্যাগের কথাও কর্মীরা স্মরণ করেন বারবার। রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে একাধিকবার মামলা-হামলার মুখোমুখি হওয়া, গ্রেপ্তার ও কারাবরণ এসবই ছিল তার রাজনৈতিক পথচলার অংশ। দলের কঠিন সময়ে ও দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি বলে সহকর্মীরা জানান। নেতৃত্ব মানে শুধু মঞ্চে ভাষণ নয়, সংকটে সাহসের সাথে লাড়াইয়ের মাঠে থেকে জনগণের সেবা করা এবং দলের নির্দেশ মেনে চলা
সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নজরুল ইসলাম আজাদ।
তার একটাই স্বপ্ন, একটাই স্লোগান সবার আগে দেশ, জনতা, জনগণ। তিনি বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু জনগণের ভালোবাসা চিরস্থায়ী আমি প্রজন্মের পর প্রজন্ম মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চাই দুর্দিনে যেমন পাশে ছিলাম বন্যা, জলাবদ্ধতা কিংবা ব্যক্তিগত বিপদে তেমনি এখনো নিজেকে ভাই, ছেলে ও বন্ধুর মতো জনগণের পাশে থাকব,
স্থানীয় বাসিন্দাদের মতে আড়াইহাজার এখন নতুন এক রাজনৈতিক সংস্কৃতির পথে হাঁটছে যেখানে প্রতিশোধ নয়, প্রাধান্য পাচ্ছে সহমর্মিতা , বিভাজন নয়, গুরুত্ব পাচ্ছে ঐক্য
আর সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন নজরুল ইসলাম আজাদ।
জনগণের প্রত্যাশা এই মানবিক রাজনীতির ধারা অব্যাহত থাকুক। কারণ, সত্যিকারের নেতৃত্ব সেখানে ই, যেখানে ক্ষমতার চেয়েও বড় হয়ে ওঠে মানুষের ভালোবাসা

Leave a Reply