সারাদেশ

তেলবাহী ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, রাজশাহী-রহনপুর রুটে রেল যোগাযোগ বন্ধ

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে স্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা আমনুরা জংশনগামী একটি তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর প্রায় ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে রাজশাহী থেকে রহনপুর রুটে রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস (১৬ ডাউন), লোকাল পূর্ণভবা এবং রহনপুর কমিউটার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আমনুরা রেলস্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে ঈশ্বরদী থেকে রেলওয়ের উদ্ধারকারী দল সকাল ১০টা থেকে উদ্ধারকাজ শুরু করেছে। দুপুর ৩টা মধ্যে উদ্বারকাজ শেষ হলে রেল চলাচল আবারো স্বাভাবিক হবে। তবে রহনপুর থেকে রাজশাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও, চাঁপাইনবাবগঞ্জ-থেকে রাজশাহী এবং সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ঠিক কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তা তদন্ত করে দেখা হবে। তবে ভোরে ঘটা এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

নিউজ ডেস্ক:

Leave a Reply