সারাদেশ

চিরিরবন্দরে বিএনপি প্রার্থী আখতারুজ্জামানের মনোনয়ন দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের ধানের শীষের প্রার্থী আখতারুজ্জামান মিয়া আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফাতেহা তু জোহরার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মেজবাউল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূরে আলম সরকার দুলু এবং সাইতাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোকসেদুর রহমান শাহ।

আখতারুজ্জামান মিয়া বলেন, “দিনাজপুর-৪ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিপুল আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এ নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের দোয়া ও সমর্থন পেলে আমি এলাকার উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।”

এছাড়া তিনি সকলের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply