সারাদেশ

হবিগঞ্জে ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপসহ একজন আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ২টি এ্যাপাচি মটর সাইকেলসহ ১ জন আসামী আটক করেছে। যার মোট সিজার মূল্য ৩ লক্ষ ৯৩ হাজার ৪০০ টাকা।

বিজিবিসূত্র জানায়, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপি’র একটি টহলদল ২৯ নভেম্বর ২০২৫ তারিখে সীমান্তের শূন্য লাইন হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উরিষ্যা লাইন নামক এলাকায় আনুমানিক ১৮৩০ ঘটিকায় নিয়মিত টহল পরিচালনার সময় সন্দেহজনকভাবে দুইটি মোটরসাইকেল দেখে সিগন্যাল দিলে দুইজন লোক মোটরসাইকেল দুইটি ফেলে চা বাগানের মধ্যে দৌড় দেয়। এ সময় বিজিবি’র টহল দলটি ধাওয়া করে ঘটনাস্থল থেকে হাতেনাতে একজনকে আটক করে। পরে তাদের ফেলে যাওয়া বাইক দুইটি তল্লাশি করে অভিনব কায়দায় বাইকের বডির ভিতরে এবং আসনের নিচে লুকানো অবস্থায় ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং উক্ত ২টি এ্যাপাচি মটর সাইকেল আটক করে। ধৃত আসামীর নাম মোঃ জুয়েল মিয়া (৩৫), পিতাঃ মোঃ ছুবুর মিয়া, গ্রামঃ এক্তিয়ারপুর, পোষ্টঃ তেলিয়াপাড়া, থানাঃ মাধবপুর এবং জেলাঃ হবিগঞ্জ।

আটককৃত ভারতীয় মাদক এবং দুইটি বাইকসহ আসামীকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন। পাশাপাশি অন্যান্য চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রকে শক্ত হাতে দমন ও আটক করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজিবি সীমান্তবর্তী জনগণকে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন।

Leave a Reply