সারাদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাঠালিয়ায় বিএনপির কর্মসূচি

কাঠালিয়া উপজেলা বিএনপি অফিসে আজ এক আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আগামীকাল অনুষ্ঠিতব্য দোয়া ও মিলাদ মাহফিলকে সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন,
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও দলীয় নেতাকর্মীরা আগের চেয়ে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। তারা আশা প্রকাশ করেন—জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আবারও অগ্রণী ভূমিকা পালন করবেন।

আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, ২৬ নভেম্বর বুধবার বিকাল ৩টায় কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা দলের নেতা-কর্মীদেরও এ কর্মসূচিতে আধ্যাত্মিকভাবে শরিক হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা আরও বলেন,
বিএনপির দূরদিনেও তৃণমূল নেতাকর্মীরা দলকে ভালোবেসে কাজ করে যাচ্ছেন। সরকারী নানা চাপ, মামলার হয়রানি কিংবা সংগঠনের সংকট—কোনো কিছুই তাদের মনোবল ভাঙতে পারেনি। বরং নেতাকর্মীরা মনে করেন, খালেদা জিয়ার সুস্থতাই দলকে নতুন শক্তি ও দিকনির্দেশনা দেবে।

উক্ত প্রস্তুতি সভায় কাঠালিয়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply