বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। যার মোট সিজার মূল্য প্রায় ৮৩ হাজার ২০০ টাকা।
গোপন সংবাদে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতীয় মাদক প্রবেশের সংবাদের প্রেক্ষিতে তেলিয়াপাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল অদ্য ১৯ নভেম্বর সকালে জালারপাড় নামক এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। পরবর্তীতে আনুমানিক সকাল ০৯০০ ঘটিকায় টহলদল উক্ত এলাকায় অভিযান চালিয়ে চা-বাগানের মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ১৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। যার সিজার মূল্য ২৪ হাজার টাকা।
অনুরুপ ভাবে গোপন সংবাদের তেলিয়াপাড়া বিওপি’র বিশেষ টহলদল গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখ রাত ২০৩০ ঘটিকায় তেলিয়াপাড়া এলাকার খ্রীষ্টানদের কবরস্থান নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করেছে। যার সিজার মূল্য ৫৯ হাজার ২০০ টাকা।
জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস হবিগঞ্জ, জমা করার কার্যক্রম চলমান আছে।






