সারাদেশ

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ও বহিস্কারের দাবিতে মানববন্ধন

সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মীরা চাঁদাবাজি করে এমন মন্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিল ও বহিস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জের বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাড়কের চিটাগংরোডস্থ ডাচ্বাংলা ব্যাংকের সামনে এই মানববন্ধন করা হয়। পরে চিটাগংরোড থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে মৌচাক বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়।

মানবন্ধনে উপস্থিত নেতাকর্মীরা বলেন, সে বিএনপির সকল নেতাকর্মীদের চাঁদাবাজ আখ্যা দিয়েছে এমনকি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের লোকজনকে চাঁদাবাজ বলেছেন। এসব বেফাস মন্তব্য করায় বিএনপির দলীয় নেতাকর্মীদের ভাবমূর্তি খুন্ন হয়েছে বলে দাবি করেন।

তারা আরও বলেন, আমরা চাইনা আওয়ামী লীগের মতো বিএনপি মানুষের কাছে হাঁসি ঠাট্টার পাত্র হোক। যে লোক বিএনপির কেন্দ্রীয় নেতা ও তার কর্মীদের চাঁদাবাজ বলে, তার কোন অধিকার নেই মনোনয়ন পাওয়ার। তাকে দল থেকেও বহিষ্কার করতে হবে। তাছাড়া মান্নানের পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা নেই সংসদ নির্বাচনের জন্য। তাহলে সে কীভাবে মনোনয়ন পায়? এসময় বিএনপির নেতাকর্মীরা মান্নান অনুসারীদের সোনারগাঁও জুড়ে চাঁদাবাজী, লুটপাট, সন্ত্রাস, নৈরাজ্যকারী উল্লেখ করেন। তাই অবিলম্বে মান্নানকে দল থেকে বহিষ্কার ও তার প্রার্থীতা বাতিল করার জোর দাবি জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান মুঠোফোনে জানান, আমাকে জিজ্ঞেস না করে যারা মানববন্ধন করেছে তাঁদেরকে জিজ্ঞেস করেন। তাছাড়া এটা আমার বিরুদ্ধে মানববন্ধন হয়নি, মানববন্ধন হয়েছে দলের বিরুদ্ধে।

নিউজ ডেস্ক:

Leave a Reply