সারাদেশ

২৪ ঘণ্টায় ৩০ কেজি গান পাউডার উদ্ধার, গ্রেপ্তার ১৬৪৯

সারাদেশে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১ হাজার ৬৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ গত ২৪ ঘণ্টায় বিদেশি রিভলবার ও পিস্তলসহ ১০টি আগ্নেয়াস্ত্র, সাড়ে ৩০ কেজি গান পাউডার, গোলাবারুদ ও ককটেল বোমা উদ্ধার করেছে।

এতে আরও বলা হয়েছে, একই সময়ে ১ হাজার ৬৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক:

Leave a Reply