সারাদেশ

শেরপুর জেলা জাতীয় যুবশক্তির আহবায়ক কমিটি গঠন 

জাতীয় যুবশক্তি শেরপুর জেলা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শেরপুর সদর উপজেলার মো. আশরাফুল আলমকে আহবায়ক, ইঞ্জিনিয়ার তাহসীন আবরার তন্ময়কে সদস্য সচিব ও মো. জসিম উদ্দিনকে মূখ্য সংগঠক করে এক বছর মেয়াদী এই কমিটির অনুমোদন করা হয়।

৩ অক্টোবর শুক্রবার জাতীয় যুবশক্তির মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের সুপারিশক্রমে জাতীয় যুবশক্তির আহবায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম নিজ নিজ স্বাক্ষরের মাধ্যমে কমিটি অনুমোদন প্রদান করেন।

নবগঠিত আহবায়ক কমিটিতে আহবায়ক, সদস্য সচিব ও মূখ্য সংগঠকসহ একজন সিনিয়র যুগ্ম আহবায়ক, ৩ জন যুগ্ম আহবায়ক, ৬ জন যুগ্ম সদস্য সচিব, একজন সিনিয়র সংগঠক ও ২০ জনকে সংগঠক করা হয়েছে।

দায়িত্বশীল এই ৩৫ জনের মধ্যে, শেরপুর সদর উপজেলার ২৪ জন, শ্রীবরদী উপজেলার ৪ জন, নকলা উপজেলার ৩ জন, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলা থেকে ২ জন করে অনুমোদিত এ কমিটিতে রাখা হয়েছে।

নকলার ৩ দায়িত্বশীলের মধ্যে সাকিবুল হাসান মাসুমকে যুগ্ম সদস্য সচিব (যুব উন্নয়ন) এবং মো. শামীম ও আব্দুল্লাহ আল মুহিদকে সংগঠক হিসেবে স্থান দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply