সারাদেশ

পাবনায় বঙ্গবন্ধুর মুরাল ভেঙে তৈরি হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ

পাবনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে নতুন স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া এ প্রকল্পকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, ঐতিহাসিক জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আধুনিক নকশায় নতুন স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে শহরের পুরাতন স্থানে স্থাপিত বঙ্গবন্ধুর মুরাল অপসারণ করা হয়।

স্থানীয় একাংশ মনে করছেন, শহীদদের স্মরণে স্থাপনা নির্মাণ সময়োপযোগী উদ্যোগ। তবে অন্যদিকে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বঙ্গবন্ধুর মুরাল সরিয়ে ফেলা উচিত হয়নি। তারা মুরালটি অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থানে পুনঃস্থাপনের দাবি তুলেছেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, “বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও সম্মান অটুট রেখেই জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর মুরাল সংরক্ষণের বিষয়েও পরবর্তী পরিকল্পনা রয়েছে।”

এদিকে বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনা। স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও এ নিয়ে বিভক্ত মত প্রকাশ করেছে।

Leave a Reply