গাজীপুর ৩ সংসদীয় আসনের শ্রীপুর পৌরসভার 3 নং ওয়ার্ড বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন নতুন কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৪ শে সেপ্টেম্বর রোজ বুধবার বিকেল ৫ ঘটিত এর সময় শ্রীপুর পৌরসভা ৩ নং ওয়ার্ড লোহা গাছ ঈদগা মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন নতুন কমিটি গঠন লক্ষ্যে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতি করেন জনাব মোঃ হুমায়ুন কবির সরকার আহবায়ক শ্রীপুর পৌর বিএনপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু। উক্ত সম্মেলন সঞ্চালনায় ছিলেন জনাব বিল্লাল হোসেন বেপারী সদস্য সচিব শ্রীপুর পৌর বিএনপি।
উক্তঅনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব আব্দুল বাতেন সরকার সাবেক সভাপতি ৩ নং ওয়ার্ড বিএনপি জনাব এমদাদ হোসেন মন্ডল সাবেক সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড বিএনপি জনাব আরিফ সরকার সভাপতি শ্রীপুর বাজার পরিচালনা ব্যবসায়িক সমিতি। জনাব রাসেল সরকার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব রফিকুল ইসলাম বাচ্চু বলেন আগামী নির্বাচনে গণতন্ত্রের ধারেকে অব্যাহত রাখার জন্য এবং সমাজের মধ্যে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি কে নির্বাচিত করার জন্য নেতকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।






