সারাদেশ

সীমান্ত এলাকায় ১৪ লাখ টাকার ভারতীয় ওষুধ, মদ ও গরু জব্দ

শেরপুরের নালিতাবাড়ী এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলাধীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় ওষুধ, মদ ও গরু জব্দ করেছে বিজিবি।

বুধবার (১০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে টহলরত সদস্যরা ভোররাতে পৃথক অভিযানে এসব জব্দ করে। জব্দকৃত এসবের মূল্য প্রায় ১৪ লাখ টাকা। তবে চোরাকারবারে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, বুধবার ভোররাতে হালুয়াঘাটের আইলাতলী সীমান্ত এলাকা দিয়ে পাচারকালে ৪ হাজর ২৮২ পিস ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ ও ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করে আইলাতলী বিজিবি ক্যাম্পের সদস্যরা।

এদিকে একই সময়ে মায়াঘাসি সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে পাচারকালে ৭টি ভারতীয় গরু জব্দ করে তেলিখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা।তবে অভিযানকালে জড়িত চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।

ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply