পাবনা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে আটক করেছে পুলিশ।
পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে নলমোরা মালঞ্চ ইউনিয়নের মেম্বার আসলাম শেখের ছেলে মালঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজিদুর রহমান শান্ত (২৭) ও পাবনা পৌর শালগারিয়া বাংলা বিড়ি গলির মনিরুল ইসলাম মনির ছেলে এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ইফতে রাফাত সিয়াম (২৪) কে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা গা-ঢাকা দিয়ে ছিলো। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান হত্যা মামলায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।






