সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে ছাত্রদল উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ এশা ইউনিয়ন এর হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে গাজীপুর ইউনিয়ন ছাত্রদলে সভাপতি ফজলুর রহমান রিয়াদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল এর আহ্বায়ক আরিফুর রহমান আরিফ।
এ সময় ছাত্রদল সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু, এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।






