সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ যাত্রী আহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, সিলেট থেকে আসা ইরফান পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকেলে ঢাকা- সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ২৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদেরকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply