চুনারুঘাট উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান, আদমপুর গাউছিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াত চুনারুঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার আর নেই। মঙ্গলবার তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার সাহেব ছিলেন একজন শ্রদ্ধেয় আলেম, সমাজসেবক ও ধর্মীয় সংগঠক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করা হয়েছে।
আল্লাহ পাক রাব্বুল আলামীন তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আমিন।






