সারাদেশ

যৌথ অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

চুনারুঘাটে যৌথ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা, নগদ ৩৩ হাজার ৩০০ টাকা, দুটি ধারালো ছুরি এবং চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- চুনারুঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের মনিনপুর গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে রমিজ মিয়া (৪২) ও একই এলাকার সোহাগ মিয়া (২৫)।

রোববার রাত ৩ টার দিকে যৌথ বাহিনী পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে রাতেই তাদেরকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়। রবিবার সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

চুনারুঘাট থানার ওসি নুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Leave a Reply