সারাদেশ

গাজীপুরে ম্যানহোলে পরে নারী নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পরে এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার (২৭ জুলাই) রাত সোয়া ৯টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর সিটি করপোরেশনের ঢাকনা বিহীন একটি ম্যানহোলে পরে যান ওই নারী। এসময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান। ম্যানহোল থেকে নারীর সন্ধান না পেয়ে পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ম্যানহোলের ভেতর ঘণ্টাব্যাপী নিখোঁজ ওই নারীর সন্ধান চালাচ্ছেন। ম্যানহোলটির গভীরতা প্রায় দশ ফুট। দিনভর বৃষ্টি হওয়ায় ম্যানহোলটি পানিতে ভর্তি রয়েছে।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ। ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে উদ্ধার করতে চেষ্টা চালাচ্ছেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply