সারাদেশ

বরিশালে কমেছে হত্যাকাণ্ড, থামছে না ধর্ষণকাণ্ড

বরিশালে গত এপ্রিল মাসের তুলনায় মে মাসে কমেছে হত্যাকাণ্ড। আগের মাসে ৯টি হত্যাকাণ্ড সংঘটিত হয়, সেখানে মে মাসে হয়েছে দুটি। তবে ধর্ষণ পরিস্থিতির উন্নতি হয়নি।

গত এপ্রিল মাসে জেলা ও মহানগরে ২৮টি নারী ও ধর্ষণের ঘটনা ঘটেছে। মে মাসেও সেই একই সংখ্যক ধর্ষণের ঘটনা ঘটেছে। এর আগে মার্চ মাসে ধর্ষণের ঘটনা ঘটেছিল ১৩টি।

 

মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই তথ্য উঠে আসে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এছাড়া বরিশাল মেট্রোপলিটন ও জেলা পুলিশ এবং র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় চলতি বছরের গত এপ্রিল, মে এবং পূর্ববর্তী বছরের মে মাসের অপরাধ পরিসংখ্যান নিয়ে আলোচনা করা হয়। এতে দেখা যায়, চলতি বছরের এপ্রিল মাসের তুলনায় মে মাসে বরিশালে হত্যাকাণ্ড কমেছে।

 

সভায় জানানো হয়েছে, মহানগরী এবং জেলার ১৪টি থানা এলাকায় মে মাসে অপরাধ সংঘটিত হয়েছে মোট ৩৫৬টি। এপ্রিলে এর সংখ্যা ছিল ৩৬৯টি। সে হিসেবে অপরাধ চিত্র কিছুটা কমেছে।

 

মে মাসে সংঘটিত অপরাধের মধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১৪০টি ও জেলায় ২১৬টি। এর মধ্যে মে মাসে ২৮টি ধর্ষণের ঘটনার মধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় নয়টি ও জেলায় ১৯টি ঘটনা ঘটে।

এছাড়া বরিশাল মেট্রোপলিটন এলাকায় ডাকাতি একটি, দাঙা একটি, নারী নিযাতন ১২টি, অপহরণ একটি, পুলিশ আক্রান্ত একটি, দ্রুত বিচার একটি, শিশু নির্যাতন একটি, ধর্ষণ ৯টি ও অন্যান্য অপরাধ ৫১টিসহ মোট ১৪০টি অপারেশন গঠিত হয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply