ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ১৬টি ককটেলসহ বিএনপির এক কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
সোমবার (১৬ জুন) ভোররাত ৪টার দিকে উপজেলার পীর গোপালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুর রাজ্জাক মোল্লা (৬৮) কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহেরের বাবা ও ওই গ্রামের মৃত আফসার মোল্লার ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুলু জানান, আটককৃত রাজ্জাক মোল্লা বিএনপির একজন কর্মী। তবে তার কাছ থেকে যে ককটেল পাওয়া গেছে এর দায়ভার সংগঠন নেবে না।






