যশোরের বেনাপোলের ডুবপাড়া গ্রামে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জেরে বোমা হামলার ঘটনায় আব্দুল হাই (৫০) নামের এক ওয়ার্ড বিএনপি কর্মি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন মো. জিয়া (৩২) নামের আরও একজন।
শনিবার (৭ জুন) রাত সাড়ে ৭টার দিকে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া জামতলার মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে।






