সারাদেশ

ঈদের দিনে বাস চাপায় শিশুসন্তানসহ বাবা নিহত

বগুড়ার শাজাহানপুরে ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে বাস চাপায় শিশুসন্তানসহ বাবা নিহত হয়েছেন। নিহতরা হলেন, শাজাহানপুর উপজেলার বামুনিয়া মন্ডলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে চাঁন মিয়া (৩৫) ও তার ছেলে আব্দুল্লাহ (৪)।

শনিবার (৭ জুন) সকাল ৮টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম এ েতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের নামাজ পড়ার জন্য চাঁন মিয়া ও তার ছেলে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হন। এ সময় তারা নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ডিভাইডারের ওপর দিয়ে লাফিয়ে পার হন।

নিউজ ডেস্ক:

Leave a Reply