সারাদেশ

সিরাজগঞ্জে যমুনার তীর রক্ষায় জিও টিউব ডাম্পিং শুরু

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর ভাঙন থেকে রক্ষায় নির্মিত তীররক্ষা প্রকল্পের আওতায় জিও টিউব ডাম্পিং শুরু হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে ডাম্পিংয়ের কাজ সরেজমিনে ঘুরে দেখেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিরাজগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী (শাখা কর্মকর্তা) মো. হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে কাজিপুরের নতুন মেঘাই থেকে ঢেকুরিয়া শহিদ এম মনসুর আলী ইকোপার্ক পর্যন্ত ১ হাজার ৬০০ মিটার এলাকায় ৪ হাজার জিও টিউব ডাম্পিংয়ের কাজ করা হচ্ছে। এখন নদীতে তেমন ভাঙন নেই।

সামনে বর্ষা মৌসুম আসছে। তাই আগে থেকেই তীর ঘেঁষে বালুভর্তি জিও টিউব ফেলা হচ্ছে। এতে এ এলাকা ভাঙনের হাত থেকে রেহাই পাবে। গত বছর এ অংশে ধস নেমেছিল।
তিনি আরো জানান, এ কাজ আজ পরিদর্শন করেন পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন ও নির্বাহী প্রকৌশলী মোকলেছুর রহমান।
নিউজ ডেস্ক:

Leave a Reply