রাজধানীর বেইলি রোডে বহুতল ভবন সিরাজ টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দফতরের তথ্য অনুযায়ী- সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৫৮ মিনিটে। বর্তমানে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, সিরাজ টাওয়ারের নিচতলায় আগুন লেগেছে। আমাদের ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।






