রাজধানীর শিল্পকলা চিত্রশালায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠক এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সম্মাননা প্রদান পর্ব। শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মোঃ সাগর আহমেদ (রিপন)-কে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবীদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য। এছাড়া তিনি ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং বি-৪৯৪)-এর সহ-সাধারণ সম্পাদক এবং সায়েদাবাদ আন্তঃজেলা বাস ও মিনিবাস টার্মিনাল আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শরীয়তপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ ও বৃহত্তর ফরিদপুর রোড কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দায়িত্বে রয়েছেন।
এ সময় বক্তারা বলেন, সমাজের উন্নয়ন এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় যারা নিরলসভাবে কাজ করছেন, তাদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বক্তারা আরও বলেন, গ্রামীণ সাংবাদিকতার বিকাশ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল, কার্যকর এবং জনকল্যাণমুখী হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন






