রাজধানী

মিরপুরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত, স্ত্রী আটক

রাজধানীর মিরপুর এক নম্বরের শাহআলী থানাধীন এ ব্লক ৫ নম্বর রোডে একটি বহুতল ভবনের চতুর্থ তলায় স্ত্রীর ছুরিকাঘাতে শাহরিয়ার সিকদার রাজন (৩৭) নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার সিকদার রাজন আগারগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী দিলরুবা আলম রুপা (২৮)-কে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।

প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ক্ষিপ্ত হয়ে স্ত্রী দিলরুবা আলম রুপা স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করেন। শাহরিয়ার নিজেকে রক্ষার চেষ্টা করলেও গুরুতর আহত হন।
পরে অভিযুক্ত স্ত্রী নিজেই তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্ত্রী দিলরুবা আলম রুপাকে আটক করেছে শাহআলী থানা পুলিশ। তবে এ বিষয়ে এখনো পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply