রাজধানী

তুরাগে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানী তুরাগের রানাভোলার আব্দুর রহমান হাই স্কুলের পাশের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ৬টা ২৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

নিউজ ডেস্ক:

Leave a Reply