গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে ঈদযাত্রা নির্বিঘ্ন, চাঁদামুক্ত ও যানজটমুক্ত করতে মালিক ও শ্রমিকদের মধ্যে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশগ্রহণ করেন মালিক, শ্রমিক ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল, সদস্য সংসদ (এমপি)।
বিশেষ অতিথিরা ছিলেন:
মোহাম্মদ সারোয়ার, পুলিশ কমিশনার, ডিএমপি ঢাকা
এস এন মো নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন), ডিএমপি ঢাকা
মোঃ আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), ডিএমপি ঢাকা
এম এ বাতেন, সভাপতি, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি
সাইফুল আলম, মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি
মো হানিফ, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশন
আব্দুর রহিম বক্স দুদু, সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন
সভায় প্রধান বক্তা ছিলেন মোঃ হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
সভাপতিত্ব করেন বাবু রমেশ চন্দ্র ঘোষ, চেয়ারম্যান, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশন।

মালিক, শ্রমিক এবং প্রশাসনের সকল প্রতিনিধির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়, বাস টার্মিনালে কোনো ধরনের নৈরাজ্য না ঘটিয়ে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। সকলের সহযোগিতায় ঈদযাত্রা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সহমত পোষণ করা হয়েছে।






