রাজধানী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিআইডব্লিউটিসি’র শ্রদ্ধা নিবেদন

একুশের প্রথম প্রহরে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মোঃ সলিম উল্লাহ বলেন, একুশে ফেব্রুয়ারি কেবল একটি ঐতিহাসিক দিন নয় , এটি আমাদের জাতীয় আত্মপরিচয়, আত্মমর্যাদা ও সাংস্কৃতিক অস্তিত্বের প্রতীক।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে অধিকার আদায়ে সাহসী হতে এবং সত্যের পক্ষে অবিচল থাকতে, এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন হাশেমুর রহমান চৌধুরী পরিচালক প্রশাসন, মানসুরা আহমেদ চীফ পার্চেজ ম্যানেজার, সিলভানা খানম এজিএম , গোলাম রসুল রনি-সহ করপোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এসময় মানসুরা আহমেদ চীফ পার্চেজ ম্যানেজার বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুদ্ধ ভাষাচর্চা, নিজস্ব সংস্কৃতির লালন এবং বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা জানান, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ছড়িয়ে দিতে বিআইডব্লিউটিসি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে।

মহান ভাষা শহীদদের আত্মত্যাগ চির অম্লান—এই বিশ্বাসে বিআইডব্লিউটিসি পরিবার দেশবাসীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানায়।

Leave a Reply