Topরাজধানী

লালবাগে প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। বুধবার (১৭ ডিসেম্বর) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সিদ্দিকবাজার থেকে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালবাগের চেয়ারম্যানঘাট এলাকায় অবস্থিত ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগে। পরে স্থানীয়দের কাছ থেকে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা, শেষ খবর পাওয়া পর্যন্ত একে একে ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নিউজ ডেস্ক:

Leave a Reply