রাজধানীর মিরপুর দারুস সালাম থানাধীন ৮/৩ হরিরামপুরে অবস্থিত মাদরাসা আবু হুরায়রা (রাঃ), ঢাকা-এর উদ্যোগে অভিভাবক সম্মেলন ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, নৈতিক উন্নয়ন এবং পাঠ্যসূচিভিত্তিক অগ্রগতির চিত্র অভিভাবকদের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে তৈরি বিভিন্ন শিক্ষা উপকরণ, ক্যালিগ্রাফি, চার্ট, মডেল ও সৃজনশীল কাজের প্রদর্শনী আয়োজন করা হয়, যা উপস্থিত অতিথি ও অভিভাবকদের বিশেষভাবে আকৃষ্ট করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক ইতিহাসবিদ ড. এইচ এম রমজান পাশা এবং মাদরাসার সম্মানিত সভাপতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মীয় আলেমগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সমন্বয়ই শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক। তারা সন্তানদের শিক্ষা ও নৈতিক গঠনে অভিভাবকদের আরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

মাদরাসা কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিভাবক সম্মেলন ও শিক্ষা প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে কাজ করে যাবে মাদরাসা আবু হুরায়রা (রাঃ)।






