বিকাশ পরিবহণের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহরাব হোসেনের বিরুদ্ধে যৌতুক দাবি’সহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে মামলা করেছেন তার প্রথম স্ত্রী আমেনা বেগম তিনি সাভার আমলি বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরেই বৈবাহিক জীবনে বিভিন্ন রকম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন ওই নারী। এছাড়া, বিভিন্ন সময় তাকে যৌতুক হিসেবে অর্থ প্রদানের জন্য চাপ দেওয়ার অভিযোগও করেন তিনি।
ভুক্তভোগী জানান, মামলা করার পর তার সবচেয়ে বড় আশঙ্কা এখন নিরপেক্ষ তদন্ত পাওয়া যাবে কি না। কারণ হিসেবে তিনি দাবি করেন, মামলার তদন্ত কর্মকর্তা—কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজী আব্দুর রহিম—অভিযুক্ত সোহরাব হোসেনের ঘনিষ্ঠজন।
তার ভাষায়, “বিচার পাওয়ার পথে তদন্ত কর্মকর্তা বড় বাধা সৃষ্টি করতে পারেন—
চমকপ্রদ তথ্য নিয়ে বিস্তারিত আসছে






