রাজধানী

রাজধানীর মিরপুর ও মৌচাকে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকা ও মৌচাকে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাগুলো ঘটে।

পুলিশের তথ্য মতে, সন্ধ্যা ৬টার দিকে মৌচাক ক্রসিংয়ে ফ্লাইওভারের ওপর থেকে কয়েকজন দুর্বৃত্ত ককটেল ছোড়ে। বিস্ফোরণে এক রিকশাচালক আহত হন। তার পায়ে আঘাত লাগে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা দ্রুত সরে পড়ে।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১ নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে ফুটওভার ব্রিজ থেকে অজ্ঞাত একজন ব্যক্তি দুটি ককটেল নিক্ষেপ করে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয় আজ সোমবার। রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ গতকাল রোববার ও আজ সোমবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছে। কর্মসূচির সময় রাজধানীসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply