রাজধানী

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঘিরে নিরাপত্তা জোরদার

আসন্ন ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রিয় ঘটনা ও নাশকতা রোধে রাজধানীর মিরপুরে মোটরসাইকেলের ওপর বিশেষ অভিযান পরিচালনা করেছে ট্রাফিক মিরপুর বিভাগ।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মিরপুর বেড়িবাঁধ, মিরপুর-১, ২, ১০, গাবতলী, টেকনিক্যাল মোড় এবং শাহ আলী মাজার এলাকা জুড়ে চলে এই অভিযান।
এতে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করা হয় এবং হেলমেটবিহীন চালক ও যাত্রীদের বিরুদ্ধে নেওয়া হয় আইনগত ব্যবস্থা।

ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে পুলিশ টহল ও গোয়েন্দা নজরদারি।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন অভিযান এলাকায় নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়িয়েছে। তবে সাধারণ মোটরসাইকেল চালকরা চান, এসব অভিযানে যেন কেউ হয়রানির শিকার না হন।

নিরাপত্তা বাহিনীর দাবি, রাজধানীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

Leave a Reply