আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি’র পক্ষে জনসম্পৃক্ততা বাড়াতে মাঠে নেমেছেন তরুণ রাজনীতিক ও সামাজিক সংগঠন “মায়ের ডাক”-এর আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি। তিনি বলেছেন, “দেশে সুশাসন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার বিকল্প নেই। আর সেই লক্ষ্য পূরণে বিএনপি-ই একমাত্র জনগণের দল।”
শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর মিরপুরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
তুলি বলেন, “বর্তমান শাসনব্যবস্থায় মানুষ ন্যায়বিচার ও নিরাপত্তা থেকে বঞ্চিত। দেশের তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে থাকবে না অন্যায়, দমন-পীড়ন বা দুর্নীতি।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বাস করে। সন্ত্রাস, গুম, খুন ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। সময় এসেছে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের।”
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে সানজিদা ইসলাম তুলি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।






