রাজধানী

১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ১৬২১৩ জনের দ্রুত নিয়োগ দাবি

 

১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ কিন্তু নিয়োগবঞ্চিত ১৬২১৩ জন প্রার্থী দ্রুত নিয়োগের দাবিতে আজ ঢাকায় সংবাদ সম্মেলন করেছেন তারা জানিয়েছেন রাষ্ট্র কর্তৃক যাচাইকৃত যোগ্য শিক্ষক হয়েও এখনো শ্রেণিকক্ষে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন না

রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তারা এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন তিনি তাদের দাবিগুলো বিবেচনায় নিয়েছেন এবং বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন এখন দরকার দ্রুত বাস্তবায়ন

প্রার্থীরা জানান শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর সঙ্গে একাধিক বৈঠক করেও আশানুরূপ সাড়া না পাওয়ায় তারা ১২ অক্টোবর শাহবাগে শান্তিপূর্ণ মহাসমাবেশ আয়োজন করেন পরদিন মার্চ টু এনটিআরসিএ কর্মসূচি থেকে এনটিআরসিএ অফিসে গিয়ে দাবি উপস্থাপন করলে রমনা বিভাগের ডিসি মাসুদ আহমেদের মধ্যস্থতায় প্রতিনিধি দলটি এনটিআরসিএ চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসেন বৈঠকে উপস্থিত ছিলেন এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম যুগ্ম সচিব এরাদুল হক ও ডিসি মাসুদ আহমেদ আলোচনা শেষে চেয়ারম্যান বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের দাবিগুলো বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন

প্রার্থীরা দুটি মূল দাবি উপস্থাপন করেন প্রথমত ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শূন্যপদ সংযোজন করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১৬২১৩ জন প্রার্থীকে নিয়োগ দিতে হবে দ্বিতীয়ত নীতিমালা পরিবর্তনের আগে বিষয়ভিত্তিক বিশ্লেষণ ও প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদ নির্ধারণ করে চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাইকে নিয়োগ দিতে হবে

বক্তারা বলেন দেশের বেসরকারি স্কুল ও কলেজগুলোতে শিক্ষক সংকট এখন মারাত্মক একাধিক পরিসংখ্যান অনুযায়ী এক লাখেরও বেশি পদ শূন্য রয়েছে এর প্রভাব পড়ছে শিক্ষার মানে এবং পরীক্ষার ফলাফলে

১৮তম নিবন্ধনে ১৬ লাখের বেশি আবেদনকারীর মধ্যে ৬০৫১১ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন কিন্তু ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ১০০৮২২টি শূন্যপদের বিপরীতে মাত্র ৪১৬১৭ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হন ফলে ১৬২১৩ জন যোগ্য প্রার্থী নিয়োগবঞ্চিত অবস্থায় রয়েছেন

প্রার্থীরা জানান যোগ্য শিক্ষক নিয়োগ না দিলে শুধু প্রার্থীরাই ক্ষতিগ্রস্ত হবেন না দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার মানও ক্রমেই নেমে যাবে তারা শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএকে নভেম্বরের মধ্যেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ সম্পন্ন করার আহ্বান জানান

সংবাদ সম্মেলনে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি শিক্ষক নিবন্ধন উত্তীর্ণ প্রার্থীরা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply