ঢাকা মহানগরীর শাহ আলী থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে মোঃ আরিফুল ইসলাম রাজিব (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১১টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আলী এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় রাজিবকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো চুরি করা বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে শাহ আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও চুরির মামলা আদালতে পাঠানো হয়।






